মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Bengal BJP বিরাট ভাঙন বিজেপিতে! তৃণমূলে যোগ ‘বড়’ নেত্রীর! কে জানেন সেই নেত্রী? কেন ছাড়লেন দল, ‘কারণ’ সামনে আসতেই তোলপাড় বিজেপি! এরপর তালিকায় কে কে? South Kolkata bjp leader sanghamitra Choudhury join tmc before west bengal assembly election 2026 | কলকাতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১০৯ সময় দেখুন


Last Updated:

Bengal BJP: তৃণমূলে যোগ দিয়ে নিজের সোশ্যাল মিডিয়া মাধ্যমে সঙ্ঘমিত্রা চৌধুরী বলেন, “সব থেকে বড় কথা আমার ব্যক্তিগত সমস্যা হচ্ছিল। এটা নয় যে আমার পদ নেই, নতুন করে পদ পাব। আমি রাজনীতি করতে এসেছি মানুষের জন্য কাজ করতে। বিজেপিতে সেগুলো করতে পারিনি।”

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগবিজেপি ছেড়ে তৃণমূলে যোগ
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

কলকাতা: ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ভাঙন বঙ্গ বিজেপিতে। স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পতাকা হাতে নিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সম্পাদক, মহিলা মোর্চার-সহ সভানেত্রী। তিনি দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সভানেত্রীও ছিলেন। সেই সঙ্ঘমিত্রা চৌধুরী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। হাজরা মোড়ে এই যোগদান অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বিধায়ক দেবাশিস কুমার। দীর্ঘদিন বিজেপির নেতৃত্বে থাকার পর আক্ষেপ ছিল দলের কর্মীদের জন্য কিছু করতে পারছিলেন না। দলের সঙ্গে বেশ কিছু বিষয়ে তাঁর কিছু সমস্যাও হচ্ছিল।

তৃণমূলে যোগ দিয়ে নিজের সোশ্যাল মিডিয়া মাধ্যমে সঙ্ঘমিত্রা চৌধুরী বলেন, “সব থেকে বড় কথা আমার ব্যক্তিগত সমস্যা হচ্ছিল। এটা নয় যে আমার পদ নেই, নতুন করে পদ পাব। আমি রাজনীতি করতে এসেছি মানুষের জন্য কাজ করতে। বিজেপিতে সেগুলো করতে পারিনি। অনেক চেষ্টা করেছি। অনেকের বাড়ি ভেঙে গিয়েছে। কথা দিয়েও করতে পারিনি। অনেকে ক্ষুব্ধ হয়েছে। কোনওদিন যদি পারি সাহায্য করব। আমার ব্যক্তিগত বড় সমস্যা হয়েছিল। এই সময় তৃণমূলের কিছু লোক আমার পাশে দাঁড়িয়েছিল। বিজেপির থেকে আমি কোনও সাহায্য পাইনি। এই সব কারণেই দল পরিবর্তনের সিদ্ধান্ত। অনেকে বলছে দল খারাপ, কিছু ভাল তো আছে। সেই ভালটুকু নিয়েই থাকব।”

শুধু তাই নয়, ১৫ অগাস্ট সঙ্ঘমিত্রা চৌধুরীর সঙ্গে জেলা ও মণ্ডল পর্যায়ের কয়েকজন নেতাও তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ভাঙনে উচ্ছ্বাস ঘাসফুল শিবিরে। দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন হাজির হয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। সেখানে তাঁর সাক্ষাৎ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

দু’জনের হাসিমুখ সবার নজর কেড়েছিল। দিলীপ ঘোষকে বন্ধু বলে সম্বোধন করেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তৃণমূল নেতা কুণাল ঘোষ। পরবর্তীতে বিজেপি নেতাদের তোপের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। জোর গুঞ্জন ছড়িয়েছিল তৃনমূলে যোগ দিতে পারেন দিলীপ। তারই মধ্যে সঙ্ঘমিত্রা চৌধুরী পদ্ম ছেড়ে এলেন ঘাসফুলে। রাজ্য রাজনীতিতে জোর জল্পনা দলবদলের তালিকায় এরপর কে?

বাংলা খবর/ খবর/কলকাতা/

Bengal BJP: বিরাট ভাঙন বিজেপিতে! তৃণমূলে যোগ ‘বড়’ নেত্রীর! কে জানেন সেই নেত্রী? কেন ছাড়লেন দল, ‘কারণ’ সামনে আসতেই তোলপাড় বিজেপি! এরপর তালিকায় কে কে?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর