রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘প্রতিরোধ পর্ষদ’ নামে ইমি-মেঘল্লারদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১২৬ সময় দেখুন


ঢাকা: পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন শেখ তাসনিম আফরোজ ইমি এবং মেঘমল্লার বসু। বাম সংগঠন সমর্থিত এই প্যানেলে নারী আদিবাসী এবং দৃষ্টিজয়ী শিক্ষার্থীও স্থান পেয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল প্যানেল ঘোষণা করেন।

জুবেল নিজে এই পর্ষদ থেকে সহকারী সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন।

এ ছাড়াও মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোজাম্মেল হক নির্বাচন করবেন।

কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নুজিয়া হাসিন রাশা, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে আকাশ আলী, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে লিটন ত্রিপুরা, পরিবহন সম্পাদক পদে নিনাদ খান, আন্তর্জাতিক সম্পাদক পদে নাইম উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ফারিয়া মতিন, ক্রীড়া সম্পাদক পদে মালিহা তাবাসসুম, সনাজসেবা সম্পাদক পদে আবু মুজাহিদ আকাশ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে শেখ তাসনুভা সৃষ্টি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ফাতিহা ইশরাক, গবেষণা ও প্রকাশনা আলমগীর হোসেন।

এ ছাড়া সদস্য পদে মো. তফসিরুল্লাহ, রাজেকুজ্জামান জুয়েল, ওয়াকাী রহমান সৌরভ, মোহাম্মদ মোস্তাকিম, মিশকাতুল মাশিয়াত, আতিকা আনজুম অর্থী, পৃথিং মারমা, ইসরাত জাহান ইমু, আনিয়া ফাহমিন, রাহনুমা আহমেদ নিরেট, সাজিদ উল ইসলাম এবং হেমা চাকমা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর