শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

কল্যাণপুরে ৫শ পরিবারের মাঝে যুবলীগের খাদ্যসামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৩৭ সময় দেখুন
কল্যাণপুরে ৫শ পরিবারের মাঝে যুবলীগের খাদ্যসামগ্রী বিতরণ


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৫০০ অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে তুরাগ থানা যুবলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে মর্মান্তিক হত্যাকাণ্ডের সকল শহিদ-স্মরণে বৃহস্পতিবার (২৬ আগস্ট) এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন। সভাপতিত্ব করেন ১১ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি জিয়াউল হাসান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম কিবরিয়া পিয়াস।

এক বিবৃতিতে চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ১৫ই আগস্ট ছিল দেশীয় ও আন্তর্জাতিক কুচক্রী মহলের ষড়যন্ত্রের অংশ। আগস্ট মাস এলেই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। শোকে মুহ্যমান হয় হৃদয়। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার পাশে থাকতে হবে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পাদন করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই যুবলীগ এই করোনার মহামারিতে মানুষের পাশে দাঁড়িয়েছে। এদেশের মানুষের সকল সংকটেই যুবলীগ তাদের পাশে থাকবে। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন বাস্তবায়নে তথা একটি সুখী-সমৃদ্ধশীল জাতি ও শোষণমুক্ত সমাজ গঠনে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে যুবলীগ।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট দেশীয় চক্র, বিপদগামী সেনা সদস্য ও মার্কিন সাম্রাজ্যবাদের ষড়যন্ত্রের শিকার হয়ে শাহাদাত বরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা। সেদিন শহীদ হয়েছিলেন আমাদের যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি ও তার সহধর্মিণী আরজু মণি। আপনারা সবার জন্য দোয়া করবেন। আপনারা বিশেষভাবে দোয়া করবেন বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্য। যিনি সর্বদা এদেশের মানুষের জন্য কাজ করেন, চিন্তা করেন, কিভাবে এদেশের খেটে খাওয়া মানুষ শান্তিতে থাকবে, সুখে থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল, তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক মো. শামছুল আলম অনিক, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া শামীম, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মো. মুক্তার হোসেন চৌধুরী কামাল, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সহ-সভাপতি জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক খায়রুল উদ্দিন আহমেদ, সিদ্দিক বিশ্বাস, উপ-দফতর সম্পাদক কামরুজ্জামান কামরুলসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড নেতারা।

সারাবাংলা/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর