রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

সাতক্ষীরায় যুবদল নেতা বহিষ্কার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৪৪ সময় দেখুন


সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা শফিকুল ইসলাম দুলুকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে শ্যামনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ নাজমুল হককে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে শফিকুল ইসলাম দুলুকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুর মোওমেন মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ নির্দেশনা কার্যকর করেন।

প্রসঙ্গত, প্যান্ডামিক ফিশারিজ লিমিটেডে গত ১৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত চার দিন দফায় দফায় তার মৎস্য খামারে হামলা ও লুটপাট চালানো হয়। এর আগে স্থানীয় যুবদল নেতা শফিকুল ইসলাম দুলু প্রথমে ৫ লাখ এবং পরে ৩ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় ধারাবাহিক হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এ অভিযোগের পরিপ্রেক্ষিতেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর