শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

২০২০ সালে বিএনপির আয়ের চেয়ে ব্যয় বেশি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩১৮ সময় দেখুন
২০২০ সালে বিএনপির আয়ের চেয়ে ব্যয় বেশি


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)‌ ২০২০ সালে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে। গত বছর দলটির আয় হয়েছে ১ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৪৯ টাকা। বিপরীতে দলটি ব্যয় করেছে ১ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫১৩ টাকা। অতিরিক্ত অর্থ দলটির ফান্ড থেকে ব্যয় করা হয়েছে। ২০১৯ সাালেও দলটির আয়ের চেয়ে ব্যয় বেশি ছিল।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকালে নির্বাচন কমিশনে ২০২০ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিলে এ তথ্য উঠে আসে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দলটির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ইসি সচিব মো. হুমায়ুন কবির খোন্দকারে কাছে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেন। এর আগে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দলসহ (জাসদ) কয়েকটি দল অডিট রিপোর্ট জমা দিয়েছে।

পরে এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের বলেন, ২০২০ সালে বিএনপির আয় হয়েছে ১ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৪৯ টাকা। আর ব্যয় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫১৩। ব্যয় বেশি হয়েছে ৫১ লাখ ৯৯ লাখ ৩৬৪ টাকা। যা বিএনপির তহবিল থেকে খরচ করা হয়েছে।

তিনি বলেন, দলীয় সদস্যদের চাঁদা, নমিনেশন ফরম বিক্রি, অনুদান, ব্যাংকের সুদ হিসাব থেকে দলের আয় আসে। অফিস স্টাফদের বেতন, বোনাস, ইউটিলিটি বিল, ত্রাণ সহায়তা, আহত নেতাকর্মীদের সহযোগিতাসহ বিভিন্ন খাতে ব্যয় হয়। আর ব্যাংকের দলীয় অ্যাকাউন্টের মূলধন থেকে ঘাটতি পূরণ করা হয়েছে।

এর আগে ২০১৯ সালে বিএনপি’র আয় ছিল ৮৭ লাখ ৫২ হাজার ৭১০ টাকা। ব্যয় ছিল দুই কোটি ৬৬ লাখ ৮৬ হাজার ১৩৭ টাকা। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছিল এক কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৪২৭ টাকা।

আইন অনুযায়ী ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতিবছর আয়-ব্যয়ের হিসাব দিতে হয়। ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে ২০২০ সালের আর্থিক বিবরণী নিরীক্ষা করে জমা দেওয়ার জন্য চিঠি দিয়েছিল ইসি। পরে করোনার কারণে সময় আরও একমাস বাড়ানো হয়।

সারাবাংলা/জিএস/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর