রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘জাপা নিষিদ্ধে গণঅধিকার পরিষদের দাবির সঙ্গে একমত জামায়াত’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন


ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দলটির দেওয়া ৩ দফা দাবির সঙ্গে সহমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই দাবির মধ্যে রয়েছে, আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করা জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধ করতে হবে।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মোহাম্মদ তাহেরসহ ৮ সদস্যে প্রতিনিধি দল। এ সময় নুরের চিকিৎসার খোঁজখবর এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন তারা।

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘নুরের ওপর হামলার এই ঘটনার পিছনে কোনো দুরভিসন্ধি আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। সরকারকে এটি উদঘাটন করতে হবে।’

তিনি বলেন, ‘শুক্রবার রাতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা দেখলাম, এটি আগের সরকারের আমলের অত্যাচারের কথা মনে করিয়ে দেয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা নুরকে চিনেই আক্রমণ করেছে। এতে আগের প্রস্তুতি ও ষড়যন্ত্র ছিল। অন্য কোন উদ্দেশ্য আছে কিনা তা সরকারের দেখতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনার মদদ দাতাদের বিরুদ্ধে যেই ব্যবস্থা নেওয়ার কথা ছিল তা সরকারের পক্ষ থেকে দেখছি না। আমরা এর তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি। গণঅধিকার পরিষদ যে দাবি জানিয়েছে, আওয়ামী লীগের সহযোগীদের নিষিদ্ধের ব্যপারে, আমরা তার সঙ্গে সহমত।’

ডা. তাহের বলেন, ‘ভারতের দালালদের আমরা যেভাবে মোকাবিলা করেছি, এখন যদি সেরকম করতে হয় তাহলে এ সরকাররে অনেক সমস্যা পোহাতে হবে। হামলার এই ঘটনার বিষয়ে আমরা আলোচনা করে আমাদের কর্মসূচি ঘোষণা করব।’ আহত নুরকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো আহ্বান জানান তিনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর