বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

শেরপুরে চাঁদাবাজির অভিযোগে মামলা সহকারী শিক্ষকের বিরুদ্ধে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ সময় দেখুন
শেরপুরে চাঁদাবাজির অভিযোগে মামলা সহকারী শিক্ষকের বিরুদ্ধে

রিয়াদ আহাম্মেদ,শেরপুর প্রতিনিধি:
শেরপুরে চাঁদাবাজির অভিযোগে কুমরী কাটাজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ দেলোয়ার রহমান দুলালের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) স্তরাতে শেরপুর সদর থানায় মামলাটি করেন আহনাফ শাকিল প্রিন্স নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষার্থী।

মামলা সূত্রে জানা যায়, ৫ আগস্ট পট পরিবর্তনের পর মোহাম্মদ দেলোয়ার রহমান দুলাল স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতার মদদে সন্ত্রাসী বাহিনী সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী আহনাফ শাকিল প্রিন্স এর কাছে ৬০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন এবং চাঁদা না দেওয়া পর্যন্ত তাকে ঘরে উঠতে দিচ্ছে না। আগামী ১৫ দিনের মধ্যে ৬০ (ষাট) লাখ টাকা চাঁদা না দিলে বাড়ীতে বসবাস করতে দিবে না এবং বসত বাড়ী জোরপূর্বক বেদখল করে নিবে।

আহনাফ শাকিল প্রিন্স উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী। পিতা-মাতা দুজনেই মারা গেছেন। পড়াশোনার কারণে ঢাকায় অবস্থানকালীন গত বছরের ৫ আগস্টের পর দেলোয়ার রহমান দুলাল বসতভিটায় প্রবেশ করে মালামাল লুট করেন। গত ৬ মে গভীর রাতে স্থানীয় বিএনপি নেতার ছত্রছায়ায় দেলোয়ার রহমান ও সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রিন্সকে ঘর থেকে বের করে দেয়। প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

আহনাফ শাকিল প্রিন্স বলেন, আমি এখন মানবেতর জীবনযাপন করছি। কখনও হোটেল, কখনও বন্ধু কিংবা আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছি। আমি প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

কুমারী কাটাজান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখতারুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ ব্যাপারে অভিযুক্ত মোহাম্মদ দেলোয়ার রহমান দুলাল বলেন, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। স্থানীয় একটি পক্ষ হিংসার বশবর্তী হয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

শেরপুর জেলা শিক্ষা অফিসার রেজওয়ান বলেন, কুমরী কাটাজান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার বিষয়ে আমি অবগত নই। তবে যদি মামলা হয়ে থাকে আইন অনুযায়ী যা করা দরকার সেটাই হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আইনুল হক বলেন, কুমরী কাটাজান বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর