বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

শেরপুরের নকলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ সময় দেখুন
শেরপুরের নকলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

রিয়াদ আহাম্মেদ,শেরপুর প্রতিনিধি:
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের নকলায় র‌্যালী, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশের মাঠে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।

নকলা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলালের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক রিপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, মোজাম্মেল হক, মোনায়েম খাঁ, ইস্রাফিল খলিল, মোবাশ্বের আলী (টুটন) চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ, সদস্য সচিব মুরাদুজ্জামান মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন মিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম রফিক, পৌর কৃষক দলের আহবায়ক মনিরুজ্জামান মনির ও সদস্য সচিব নজিবুর রহমান নয়ন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাফিকুল হাসান রবিন, উপজেলা ছাত্রদল নেতা মো. আফজাল হোসেন ও পৌর ছাত্রদলের আহবায়ক সারোয়ার হোসেন অভি প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিএনপি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। এছাড়াও বক্তারা বলেন, নির্বাচন নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র হলে তার জবাব রাজপথেই দেয়া হবে। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সকল নেতাকর্মীকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বানও জানান বক্তারা।

আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর