
ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: পাইলট অসুস্থ হয়ে পড়ায় ওমানের রাজধানী মাসকাট বিমানবন্দর থেকে ফেরার পথে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেই ১২৪ যাত্রী দেশে ফিরেছেন।
শুক্রবার রাত ১২টা ৫১ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওমানের মাসকাট থেকে ঢাকায় ফিরছিল। পথে বিমানটির পাইলট হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি আঁচ করতে পারেন বিমানের সেকেন্ড পাইলট।
তিনি তাৎক্ষণিক ভারতের নাগপুরে জরুরিভিত্তিতে বিমানটি অবতরণ করান। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়া পাইলটকে নাগপুরের হোপ হাসপাতালে ভর্তি করা হয়।
বিমান বাংলাদেশের সিডিউল ফ্লাইট ‘বিজি ০২২’ ফ্লাইটে ফ্লাইটে ১২৪ জন যাত্রী ছিলেন।