শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে শ্রমিক দিবসে র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ‘Don’t count Vaibhav Sooryavanshi’s age’: Shikhar Dhawan’s bold India debut statement | Cricket News কালিয়াকৈরে মহাসড়কে মৃত্যুর ফাঁদ,ফায়ার সার্ভিসের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে ফুঁসছে ১০ হাজার শ্রমিক Shah Rukh Khan Unveils Saif Ali Khan’s Kartavya Poster; Sambhavna Seth And Avinash Dwivedi Announce Pregnancy | Bollywood News কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড হিদায়াতের নূরানি কাফেলা পতেঙ্গায় ৭০ লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ জব্দ শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

চট্টগ্রামে ঝটিকা মিছিলে ধাওয়া দিয়ে আ.লীগের ৭ সদস্য গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩৫ সময় দেখুন


চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ঝটিকা মশাল মিছিলে ধাওয়া করে সাত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা আওয়ামী লীগ-যুবলীগ (কার্যক্রম স্থগিত) ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নগরীর বন্দর থানার বড়পুল মোড়ে ঝটিকা মশাল মিছিল থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সাতজন হলেন- ইব্রাহীম খলিল তুষার (২৪), আসিফ মাহবুব (২৪), নয়ন শীল (২৩), মো. সাগর (২৫), জাহিদুল ইসলাম (২২), মাসুদ হাওলাদার (৩০) এবং মইন উদ্দিন (৩০)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে পাঁচটি মশাল, ইটের টুকরো ও মোবাইল জব্দ করা হয়েছে। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন সারাবাংলাকে জানান, যুবলীগ নেতা আসিফ মাহমুদের নেতৃত্বে মশাল, ইট-পাটকেল নিয়ে ঝটিকা মিছিল বের করার খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে তাদের ধাওয়া দেয়। এ সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও সাতজনকে পুলিশ আটক করে।

মিছিলের সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় সাতজনকে মঙ্গলবার দুপুরে আদালতে হাজিরের পর কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom