মহেশখালীর হোয়ানক ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার-ভূমি মোঃ আবু জাফর মজুমদার গতকাল বিকেলে ইউনিয়নের পশ্চিম পুঁইছড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে গিয়ে এ সহায়তা প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মোঃ ওসমান জানান, গত ১৪ সেপ্টেম্বর রাত ১০ টায় তার পাশের বাড়ির ছৈয়দ কবিরের রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুন ধরে দুইটি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।