বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

দৌলতপুরে মরহুম সজিব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত যুবসমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দিতে হবে- বাচ্চু মোল্লা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ সময় দেখুন
দৌলতপুরে মরহুম সজিব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  যুবসমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দিতে হবে- বাচ্চু মোল্লা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ
কুষ্টিয়ার দৌলতপুরে মরিচা ইউনিয়ন বিএনপি আয়োজিত মরহুম সজিব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বেলা চারটায় বৈরাগীরচর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার প্রধান অতিথি দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা মরিচা ইউনিয়ন বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ফুটবল খেলা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশে সহায়তা করে। বিশেষ করে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার আয়োজন আমাদের দলীয় কার্যক্রমের অংশ তাই যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদ্ধপরিকর। সর্বপ্রকারের সহযোগিতার আশ্বাস দিয়ে জনাব বাচ্চু মোল্লা বলেন দৌলতপুরে সকল প্রকার খেলাধুলার উন্নয়নে দৌলতপুর বিএনপি পাশে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান, মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মাহাবুল মন্ডল
সহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
ফাইনাল খেলায় অংশ নেন মরিচা ইউনিয়নের স্থানীয় লায়ন ফুটবল একাদশ ও টাইগার ফুটবল একাদশ।
লায়ন ফুটবল একাদশকে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জয় করেন টাইগার ফুটবল একাদশ।
রানার্স আপ পুরুস্কার 32″ এলইডি টিভি লায়ন ফুটবল একাদশের হাতে তুলে দেন বিশেষ অতিথি আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন।
প্রধান অতিথি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার হাত থেকে চ্যাম্পিয়ন্স পুরস্কার একটি ফ্রিজ গ্রহণ করেন টাইগার ফুটবল একাদশ। খেলায় ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর