মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

চট্টগ্রাম সীতাকুণ্ড দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬৪ সময় দেখুন
চট্টগ্রাম সীতাকুণ্ড দুই ট্রাকের সংঘর্ষে  চালক নিহত।

বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে সেলিম ফকির (২৮) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ওই ট্রাকের হেলপার রাকিব (২০)।

রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় সীতাকুণ্ড উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানায় নিয়ে যায়।

বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মোমেন জানান, রবিবার ভোর সাড়ে ৫টায় সীতাকুণ্ড উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় রাবিশবোঝাই একটি ট্রাক আকস্মিক দ্রুত গতিতে পেছনের দিকে চলে আসলে একইমুখী অপর একটি ৬ চাকার রডবোঝাই দ্রুতগামী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে রডবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুসড়ে গিয়ে ওই ট্রাকের চালক আহত হয়ে মারা যান এবং হেলপার গুরুতর আহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর