বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ সময় দেখুন


চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত আসামীর নাম মো. খাইরুল ইসলাম (২৪)। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মাদ্রাসাপাড়ার মো. সিরাজুল ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর বিকালে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ মোড় হয়ে বাড়ি ফিরছিলো এক স্কুলছাত্রী। এসময় বিয়ের মিথ্যা প্রলোভনে বুজরুকগড়গড়ি মাদ্রাসাপাড়ার ওই স্কুলছাত্রীকে একটি ইজিবাইকে তুলে নিয়ে যায় খাইরুল। পরে রাত ১টার দিকে পৌর এলাকার সুমিরদিয়ায় একটি বাঁশবাগানে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। স্কুলছাত্রীকে ছেড়ে যাওয়ার সময় বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে যায়। পরদিন স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন।

মামলায় আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom