রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

সংস্কার-বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন: পীর সাহেব চরমোনাই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৫ সময় দেখুন


ঢাকা : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, রাজনৈতিক দল হিসেবে নির্বাচন আমাদের প্রধান কর্মসূচি। কিন্তু বিদ্যমান পদ্ধতির নির্বাচনে ডামি ভোট, রাতের ভোট দেখেছি। এই নির্বাচনী ব্যবস্থা হাসিনার মতো ফ্যাসিস্ট জন্ম দিয়েছে। এই পদ্ধতিতে আর কোন নির্বাচন চাই না। আমরা এমন পদ্ধতিতে নির্বাচন চাই যার মাধ্যমে আর কোন ফ্যাসিষ্ট জন্ম নেবে না। সেই পদ্ধতি হলো পিআর। এই সরকারের প্রধান তিনটি অঙ্গিকার ছিলো- সংস্কার, বিচার ও নির্বাচন। জুলাইয়ের অঙ্গিকার সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই পিআর পদ্ধতিতে নির্বাচন দেন।

সোমবার ( ২২ সেপ্টেম্বর) ঢাকা-১০ আসনে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। বরং দুর্নীতিতে চ্যাম্পিয়ান হতে দেখেছি আর হাজার কোটি টাকা পাচার হতে দেখছি। হাসিনার আমলে আইয়াতে জাহেলিয়াতের বর্বরতা দেখেছি। ৫ আগস্ট আমাদের সুযোগ তৈরি হয়েছে। কিন্তু রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করা যায়নি, বিচারও দৃশ্যমান না। এমন বাস্তবতায় পুরোনো বন্দোবস্তের নির্বাচন নিয়ে এতো মাতামাতির অর্থ কি?

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘আমাদের দাবী স্পষ্ট। জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত করতে হবে। না হলে জুলাই বিপ্লবীদের ফাসির আশংকা তৈরি হচ্ছে।’

তিনি আক্ষেপ করে আরও বলেন, ‘বিএনপির এক নেতা আমাদের সম্পর্কে যে বক্তব্য দিয়েছে তা শিষ্টাচার বর্হিভূত। তাকে বলবো, ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের কী ভূমিকা তা মির্জা ফখরুল ইসলাম বা বরকতুল্লাহ বুলু সাহেবের কাছে জিজ্ঞেস করুন।’

গণসমাবেশ থেকে ঢাকা-১০ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে আলহাজ্ব আব্দুল আউয়ালের নাম ঘোষণা করে পীর সাহেব চরমোনাই বলেন, ‘দেশে অনেক দলের শাসন দেখেছেন। কিন্তু ইসলামের শাসন দেখেনি। এবার ইসলামকে সুযোগ দিয়ে দেখেন; আপনাদের হাজার বছরের লালিত আকাঙক্ষা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।’

আলহাজ্ব আব্দুল আউয়ালের সভাপতিত্বে হাজারীবাগ ট্যানারি মোড়ে অনুষ্ঠিতি গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও যুগ্মমহাসচিব মাওলানা ইমতেয়াজ আলম, যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও কে এম শরীয়াতুল্লাহ প্রমূখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর