রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

বগুড়ার সাত আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮১ সময় দেখুন
বগুড়ার সাত আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা


বগুড়া: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে নিজস্ব প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহীদ খোকন পার্কে অনুষ্ঠিত জনসভা শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

ঘোষিত প্রার্থীরা হলেন—বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে এবিএম মোস্তফা কামাল পাশা, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে এড। মুফতি জামাল পাশা, বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি ) আসনে অধ্যাপক শাজাহান তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে অধ্যাপক ইদ্রিস আলী, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে অধ্যাপক মীর মাহমুদুর রহমান চুন্নু, বগুড়া-৬ (সদর) আসনে আ ন ম মামুনুর রশিদ, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে অধ্যাপক শফিকুল ইসলাম শফিক।

নাম ঘোষণার পর প্রার্থীদের জনসভায় উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রধান অতিথি।

এসময় তিনি বলেন, ‘৭২-এর সংবিধান ভারতের হুবহু নকল। অন্য কোনো দেশে ভিন দেশের জাতীয় সংগীত নেই, শুধু বাংলাদেশে আছে। বিভিন্ন দলের শাসন দেখেছি, কিন্তু মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি কোনো সরকারের আমলে। একবার ইসলামকে ক্ষমতায় নেওয়ার সুযোগ দিন। ইসলাম দুনিয়ায় ফেল করার জন্য নয়, পাশ করার জন্য এসেছে। হাতপাখার বিজয় মানেই সবার বিজয়।’

পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে এ জনসভা আয়োজন করে জেলা ইসলামী আন্দোলন।

সভায় সভাপতিত্ব করেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আ ন ম মামুনুর রশীদ। জেলা সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা বক্তব্য দেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর