মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

ভূঞাপুরে মিষ্টির দোকান গুলোতে ১লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৪ সময় দেখুন
ভূঞাপুরে মিষ্টির দোকান গুলোতে  ১লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে বিএসটিআই এর অভিযানে ১০টি মিষ্টির দোকানে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভূঞাপুর বাজারে মিষ্টির দোকান গুলোতে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন। এতে বিএসটিআই এর প্রতিনিধি ও থানার এসআই রুবেল সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার মিষ্টির দোকান গুলোতে দীর্ঘদিন যাবত ওজনে কম দেয়া ও মূল্য তালিকায় অসংগতি সহ বিভিন্ন ধরণের অভিযোগ ছিল। পরে আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসন, বিএসটিআই ও পুলিশের যৌথ অভিযানে ১০ টি মিষ্টির দোকান মালিককে নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর