সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

খুলনা বিভাগে করোনায় আরও ৯ প্রাণহানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩০০ সময় দেখুন
খুলনা বিভাগে করোনায়  আরও ৯ প্রাণহানি


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১২৪ জনের।শনিবার (২৮ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে শুক্রবার বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়। একই সময়ে শনাক্ত হয়েছিল ৩১৩ জনের।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৩ জন করে মৃত্যু হয়েছে খুলনা ও ঝিনাইদহে। এছাড়া কুষ্টিয়ায় ২ জন ও যশোরে ১ জন মারা গেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৮ হাজার ২৫৪ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৮০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ হাজার ৯২০ জন।

 

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া খুলনায় ২৯ জন, বাগেরহাটে ২ জন, সাতক্ষীরায় ৪ জন, যশোরে ১৩ জন, মাগুরায় ১ জন, ঝিনাইদহে ১৬ জন, কুষ্টিয়া ১ জন ও মেহেরপুরে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

 

করোনায় সিলেটে আরও ১০ মৃত্যু, আক্রান্ত ১৮৮
Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর