রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

দুর্গোৎসবকে সামাজিক ঐক্যের উৎসবে পরিণত করতে হবে: হেলাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩২ সময় দেখুন
দুর্গোৎসবকে সামাজিক ঐক্যের উৎসবে পরিণত করতে হবে: হেলাল


খুলনা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, শারদীয় দুর্গোৎসবকে কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ না রেখে এটিকে মিলনমেলা ও সামাজিক ঐক্যের উৎসবে পরিণত করতে হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের কাজদিয়ায় বিআরডিবি মিলনায়তনে পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘অসত্যের বিরুদ্ধে সত্যের জয়-এই মূলনীতিকে ধারণ করে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করতে হবে। দুর্গোৎসব আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ, তাই সবার উচিত গ্রহণযোগ্য ভাষায় সম্ভাষণ জানিয়ে মিলনমেলায় অংশগ্রহণ করা।’

বিশৃঙ্খলা প্রতিরোধে প্রশাসনের শক্ত ভূমিকার ওপর জোর দিয়ে হেলাল বলেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক কর্মীদেরও আইন হাতে তুলে না নিয়ে প্রশাসনের ওপর নির্ভর করতে হবে।’

স্থানীয় ধর্মীয় সম্পদ ও মন্দির উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘এলাকায় যতগুলো মন্দির রয়েছে এবং এসব মন্দিরের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে বিএনপি সহযোগিতা করবে।’ একইসঙ্গে একটি কেন্দ্রীয় মন্দির নির্মাণের প্রস্তাবও তিনি তুলে ধরেন।

মানবিক ও নৈতিক উন্নয়নে ধর্মীয় দর্শনের গুরুত্ব উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ধর্মগ্রন্থ মানুষকে চুরি, মিথ্যা ও অসৎ কাজ থেকে বিরত থাকতে শিক্ষা দেয়। তাই ধর্মীয় চর্চা সমাজের নৈতিক উন্নয়নে ভূমিকা রাখে।’

সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজু দাস। বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যানন্দ দত্ত, খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ডা. প্রদীপ দেবনাথ, খুলনা জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু বিকাশ মিত্র ও আর্য ধর্মসভা মন্দিরের সাধারণ সম্পাদক সমর কুন্ডু। স্বাগত বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন ও উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক তপন কুমার দাস।

আজিজুল বারী হেলাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকলকে অগ্রিম শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর