মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

সর্বস্তরের নেতাকর্মীদের আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে- সাবেক এমপি রুবেল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৫ সময় দেখুন
সর্বস্তরের নেতাকর্মীদের আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে- সাবেক এমপি রুবেল

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি:
জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসছে উল্লেখ করে নেতাকর্মীদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক তিনবারের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, “সর্বস্তরের প্রতিটি নেতাকর্মীকে আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আচরণ-আচরণে হতে হবে আরও সতর্ক এবং সংযত। যারা দলের শৃঙ্খলাভঙ্গের কারণ হবেন ব্যক্তির চেয়ে দলের স্বার্থকে প্রাধান্য দেয়া হবে। দলীয় শৃঙ্খলাভঙ্গ কিংবা দলের ইমেজ ক্ষুণ্ন হয়-এমন কোনো কাজকে বিএনপি বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না। জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি জনগণকে বিশ্বাস করে। জনগণও বিএনপিকে বিশ্বাস করে।”

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গৌরিপুর ইউনিয়ন মহিলা দলের আয়োজনে আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। ২৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও নতুন বাজারে ওই আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঝিনাইগাতী উপজেলা মহিলা দলের সভাপতি জেবুন নেছা হক কোহিনুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোছা. জেসমিন আক্তারের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান আকন্দ, সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা যুগ্ম আহ্বায়ক ও মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন প্রমুখ।

আলোচনা সভা ও কর্মী সমাবেশে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী নির্বাচনের জন্য মানুষের মন জয় করে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেয়া হয় ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর