রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

নির্বাচনে সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি: নাহিদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৫ সময় দেখুন
নির্বাচনে সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি: নাহিদ


ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় নির্বাচনে দেশের সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ প্রতিশ্রুতি দেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে মন্দিরে গিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপি বিশ্বাস করে, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে হলে প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনে আমরা সে লক্ষ্যেই কাজ করব, যাতে সব সম্প্রদায়ের প্রার্থী ও ভোটার নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারেন।’

তিনি আরও বলেন, ‘সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের বহু দাবি রয়েছে। অন্তর্বর্তী সরকার কিছু পদক্ষেপ নিলেও অনেক কিছু এখনো পূরণ হয়নি। আমরা সরকারকে আহ্বান জানাই, তাদের দাবিগুলো বাস্তবায়ন করে দিতে।’

নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, দেশের হিন্দু সম্প্রদায় ও সংখ্যালঘুরা যাতে কখনো অনিরাপদ না বোধ করেন, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি জানান, পূজা উদযাপন নির্বিঘ্ন করতে এনসিপির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন পূজামণ্ডপে কাজ করছেন।

আগামী নির্বাচনের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে সমান মর্যাদায় দেখতে চায়। আমরা চাই একটি এমন বাংলাদেশ, যেখানে কাউকে তার পরিচয়ের কারণে বঞ্চিত হতে হবে না।’

ঢাকেশ্বরী মন্দিরে পূজারি ও উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে নাহিদ ইসলাম সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এই বার্তা দেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর