মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

জামালপুরে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশায় মাঠে নামলেন বিএনপির তরুণ নেতা সিদ্দিকী শুভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮০ সময় দেখুন
জামালপুরে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশায় মাঠে নামলেন বিএনপির তরুণ নেতা সিদ্দিকী শুভ

নিউজ ডেস্ক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেছেন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা ও আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রার্থীতা ঘোষণাকালে সিদ্দিকী শুভ বলেন, দেশের মানুষ এখন তরুণ নেতৃত্বের হাতে দেশ পরিচালনা দেখতে চায়। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতি করে আসছি। দীর্ঘদিন ধরে জনসেবা করছি। আওয়ামী লীগের আমলে মিথ্যা মামলার আসামি হয়েছি, হুমকি-ধামকিও পেয়েছি। আমার বিশ্বাস, তারেক রহমান আমাকে মনোনয়ন দেবেনএমনটাই জনগণও বলছে।

তিনি আরও বলেন, অনিয়ম-দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সমাজ গঠন, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নই আমার মূল লক্ষ্য। মেলান্দহ-মাদারগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তন, দারিদ্র্যমুক্ত জীবন গড়ে তোলা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে আমার কাজ। জনগণের কাছ থেকে আমার কিছু চাওয়ার নেই, বরং সুযোগ পেলে প্রতিনিয়ত সমাজ উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।

এছাড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা চান তিনি।

সংবাদ সম্মেলন শেষে ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন মেলান্দহ উপজেলা মৎস্যজীবী দলের সহসভাপতি আবুল কাশেম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রহুল আমীন, যুবদল নেতা মাসুদ মেম্বার, মিস্টার আলী, মেলান্দহ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মিশু, সাবেক জেলা ছাত্রদল নেতা এসএম রমজান আলী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি উজ্জ্বল আহমেদ, সাধারণ সম্পাদক আমানুল্লাহ, যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন, পৌর যুবদলের সদস্য শাহাদুল্লাহ, মুখলেসুর রহমানসহ স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, ওলামায়ে কেরাম ও নারীসহ সহস্রাধিক মানুষ।

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দলের ৩১ দফার লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর