রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

তেঁতুলিয়া দুর্গামন্দিরে এনসিপির আর্থিক সহায়তা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ সময় দেখুন
তেঁতুলিয়া দুর্গামন্দিরে এনসিপির আর্থিক সহায়তা


পঞ্চগড়: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য হবে মুখ্য। প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় রীতি মেনে চললেও অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো অত্যন্ত জরুরি। কারণ, পারস্পরিক সম্পর্ক যত দৃঢ় হবে, দেশ ততই নিরাপদ ও শক্তিশালীভাবে এগিয়ে যাবে।’

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দুর্গামন্দিরগুলোতে আর্থিক সহায়তা প্রদান করেন।

সারজিস আলম আরও বলেন, ‘আমাদের সনাতন ধর্মালম্বী ভাইবোনেরা তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদযাপন করছেন। তাদের খোঁজখবর নেওয়া, শুভেচ্ছা জানানো এবং যৌক্তিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করাই আমাদের দায়িত্ব। আমরা চাই বৈষম্যহীন সম্পর্ক গড়ে উঠুক-যেখানে কারও প্রাপ্য বঞ্চিত না হয় এবং কেউ অতিরিক্ত সুবিধাও না পায়। বৈষম্য হলেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়। সেই দূরত্ব দূর করতে এনসিপি সবসময় কাজ করবে।’

তিনি আরও জানান, অনেক জায়গায় সনাতন ধর্মালম্বীদের স্থায়ী মন্দির নেই বা অস্থায়ীভাবে পূজা অনুষ্ঠিত হয়, এ বিষয়গুলো জানার চেষ্টা করা হচ্ছে। এনসিপি ছোট পরিসরে হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে আরও কাজ করবে।

সারজিস আলমের মতে, উদার মানসিকতা নিয়ে এগোতে পারলে শুধু পঞ্চগড় নয়, গোটা বাংলাদেশ প্রত্যাশার চেয়েও দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর