রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

রাজনীতির মাঠে বিএনপির বহিষ্কৃত নেতা, হতাশ তৃণমূল কর্মীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৬ সময় দেখুন
রাজনীতির মাঠে বিএনপির বহিষ্কৃত নেতা, হতাশ তৃণমূল কর্মীরা


ভালুকা: রাজনীতির মাঠে বিএনপির বহিষ্কৃত এক নেতার পদচারণায় হতাশ ভালুকা উপজেলার নেতাকর্মীরা। সুশীল সমাজ, পেশাজীবী ও বিবেকবান মানুষও এমন কর্মকাণ্ডে হতাশা ব্যক্ত করেছেন। এমনকি বহিষ্কৃত নেতার রাজনৈতিক কর্মকাণ্ডকে প্রশয় দেওয়া বিএনপির দ্বৈতনীতি ও স্ববিরোধী অবস্থান বলছেন কেউ কেউ।

এর আগে দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে বিএনপি। গত ১ সেপ্টেম্বর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এ ব্যাপারে দলের পক্ষ থেকে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলাও করেন।

তবে বহিষ্কৃত বাচ্চু দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নিজস্ব দলবল নিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ও চাঁদাবাজি অব্যাহত রেখেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া, ফখরুদ্দিন বাচ্চু তৃণমূল কর্মীদের মাঝে ছড়িয়েছেন যে, তিনি দলের স্থায়ী কমিটির কয়েকজনকে ম্যানেজ করেছেন এবং মনোনয়ন পাবেন। গত রোববারও (২৮ সেপ্টেম্বর) বাচ্চু পক্ষের ছাত্রদল নামধারী কয়েকজন যুবক ভালুকা থানার সামনে বিক্ষোভ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক নেতা বলেন, ‘দলে যদি পুনরায় বহিষ্কৃত কর্মীকে মূল্যায়ন করা হয়, তাহলে সারাদেশে বিএনপির চেইন অব কমান্ড সম্পর্কে জনগণের মধ্যে নেতিবাচক ধারণা সৃষ্টি হবে। এতে চাঁদাবাজিসহ অন্যান্য অনিয়মের পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা রয়েছে।’

এ বিষয়ে জানতে ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চুকে বারবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর