শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘বৈষম্যমুক্ত সমাজের বিপরীতে পুঁজিবাদী ব্যবস্থা শক্তিশালী হচ্ছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৩৬ সময় দেখুন
‘বৈষম্যমুক্ত সমাজের বিপরীতে পুঁজিবাদী ব্যবস্থা শক্তিশালী হচ্ছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে কিন্তু মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ও চেতনার বিপরীতে পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতা খালেকুজ্জামান। তথাকথিত প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে ধন বৈষম্য, দরিদ্রতা, অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও শোষণ পাল্লা দিয়ে বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২৯ আগস্ট) বাসদের কর্মীসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শোষণ ও বৈষম্যমুক্ত সমাজের বিপরীতে পুঁজিবাদী ব্যবস্থা আরও শক্তিশালী হচ্ছে। শোষণ বাড়ছে, শ্রমজীবী মানুষের অভাব ও দুর্দশা বাড়ছে। করোনার এই দুঃসময়েও মানুষ যখন কাজ হারাচ্ছে, মজুরি ও ক্রয়ক্ষমতা কমছে, নতুন করে আড়াই কোটি মানুষ দারিদ্রসীমার নিচে নেমে গেছে। সেই সময় দেশে নতুন ১০ হাজার কোটিপতির জন্ম হয়েছে।

তার বক্তব্যে খালেকুজ্জামান বলেন, দেশের এই বিদ্যমান শোষণ-বৈষম্যমূলক অবস্থার অবসানে মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্ক্ষা ও চেতনা শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। শোষণ ও বৈষম্য থেকে মুক্তির সংগ্রাম জোরদার
করতে দেশের সকল জেলা-উপজেলায়, শহর-নগরে, কলে-কারখানায়, ক্ষেতে-খামারে, শিক্ষা প্রতিষ্ঠানে দলের শক্তিশালী কাঠামো তৈরি করতে হবে।

কর্মীসভায় সভাপতিত্ব করেন বাসদ ঢাকা মহানগর শাখার আহ্বায়ক বজলুর রশীদ ফিরোজ। এতে বক্তব্য রাখেন রাজেকুজ্জামান রতন, বাসদ ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব জুলফিকার আলী, সদস্য খালেকুজ্জামান লিপন ও আহাসান হাবিব বুলবুল।

কর্মীসভা শেষে খালেকুজ্জামান ২০২১ থেকে ২০২৩— দুই বছরের জন্য তার প্রাথমিক সদস্যপদ নবায়ণ ও কর্মীসভায় উপস্থিত সদস্যদের নবায়ন ও নতুন আবেদন গ্রহণ করে সদস্য সংগ্রহ ও নবায়নের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

সারাবাংলা/এএইচএইচ/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর