রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩২৫ সময় দেখুন
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে জেলার কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

রোাববার সকাল ১০টায় জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলার ফিসারিঘাট এলাকায় কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এসময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই-প্রু চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ, আঞ্চলিক পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিষয়ক আহ্বায়ক মো. আব্দুর রহিম, জেলা মৎস্য অফিসের সিনিয়র সরকারী পরিচালক মিজানুর রহমান, রাঙ্গামাটি বিএফডিসির ব্যবস্থাপক নৌ কমান্ডার মো. তৌহিদুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোনামাছ অবমুক্ত করণের পর পর নদী উপকেন্দ্র, মৎস্য গবেষণা ইনস্টিটিউট মিলনায়নে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভা শেষে রাঙ্গামাটির সফল মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার প্রদান ও সুফলভোগীদের মাঝে মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর