শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে শ্রমিক দিবসে র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ‘Don’t count Vaibhav Sooryavanshi’s age’: Shikhar Dhawan’s bold India debut statement | Cricket News কালিয়াকৈরে মহাসড়কে মৃত্যুর ফাঁদ,ফায়ার সার্ভিসের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে ফুঁসছে ১০ হাজার শ্রমিক Shah Rukh Khan Unveils Saif Ali Khan’s Kartavya Poster; Sambhavna Seth And Avinash Dwivedi Announce Pregnancy | Bollywood News কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড হিদায়াতের নূরানি কাফেলা পতেঙ্গায় ৭০ লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ জব্দ শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

রামগঞ্জে গ্রেফতার আ.লীগ নেতা রাকিবুল ফের কারাগারে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২১৫ সময় দেখুন
রামগঞ্জে গ্রেফতার আ.লীগ নেতা রাকিবুল ফের কারাগারে


লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় রাকিবুল হাসান মাসুদ নামে এক আওয়ামী লীগ নেতাকে ফের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুদ রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এর আগেও একই মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে তিনি জামিনে বের হন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom