শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে শ্রমিক দিবসে র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ‘Don’t count Vaibhav Sooryavanshi’s age’: Shikhar Dhawan’s bold India debut statement | Cricket News কালিয়াকৈরে মহাসড়কে মৃত্যুর ফাঁদ,ফায়ার সার্ভিসের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে ফুঁসছে ১০ হাজার শ্রমিক Shah Rukh Khan Unveils Saif Ali Khan’s Kartavya Poster; Sambhavna Seth And Avinash Dwivedi Announce Pregnancy | Bollywood News কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড হিদায়াতের নূরানি কাফেলা পতেঙ্গায় ৭০ লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ জব্দ শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

নড়িয়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ সময় দেখুন
নড়িয়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার


শরীয়তপুর: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে গোপনে সংগঠিত হওয়ার চেষ্টায় অনলাইনে প্রচারণা এবং হরতালে সহিংসতায় সম্পৃক্ততার অভিযোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জুলিয়া হাসান পারুলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) ভোর রাতে উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নড়িয়া থানা পুলিশসূত্রে জানা যায়, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকার পরেও জুলিয়া হাসান পারুল অনলাইনে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ছিলেন এবং গোপনে দলীয় বৈঠক আয়োজনসহ দল পুনর্গঠনের চেষ্টা করছিলেন। পাশাপাশি গত ২০ জুলাই আওয়ামী লীগের ডাকা হরতালের সময় নড়িয়ার মাঝিরহাট এলাকায় ঢাকা–শরীয়তপুর মহাসড়কে অবরোধ করে গাছ পোড়ানোর ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় নড়িয়া থানায় দায়ের হওয়া মামলায় সোমবার ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিত যুব মহিলা লীগ নেত্রী জুলিয়া হাসান পারুলকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom