মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

“গভীর সাগরে বিকল ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী”

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৩৮ সময় দেখুন
“গভীর সাগরে বিকল ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী”

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে মাঝ সমুদ্রে ভাসতে থাকা ২৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ বুধবার বিকেলে তাদের কক্সবাজারের মহেশখালীতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে নিয়মিত টহল কার্যক্রমের সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ কক্সবাজার বাতিঘর থেকে প্রায় ২৭ নটিক্যাল মাইল দূরে ভাসমান অবস্থায় মাছ ধরার ট্রলার ‘এমভি তাজমিনুর রহমান’ থেকে তাদের উদ্ধার করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টহলের সময় ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হলে কাছে গিয়ে বিপদ সংকেত দেখতে পায় নৌ বাহিনী। পরে দ্রুত অভিযান চালিয়ে অসহায় জেলেদের উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জেলেদের খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তীতে ট্রলারসহ সবাইকে নিরাপদে তীরে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার জেলেরা মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

জেলেদের বরাত দিয়ে নৌবাহিনী জানায়, গত ৩০ সেপ্টেম্বর মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারটি সমুদ্রে যায়। ৩ অক্টোবর ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে মাঝ সমুদ্রে ভাসতে থাকে।

নৌবাহিনী জানায়, ‘মা ইলিশ সংরক্ষণ-২০২৫’ অভিযানের অংশ হিসেবে সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল জোরদার করা হয়েছে। দেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও উপকূলীয় জনগণের সুরক্ষায় এই তৎপরতা অব্যাহত থাকবে।#

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর