মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

কুতুবদিয়ায় মোবাইল কোর্ট অভিযানে ১১ টি ফিশিং বোট আটক ৭৬০ মণ মাছ জব্দ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৬৫ সময় দেখুন
কুতুবদিয়ায় মোবাইল কোর্ট অভিযানে ১১ টি ফিশিং বোট আটক ৭৬০ মণ মাছ জব্দ

জাহেদুল ইসলাম, কুতুবদিয়া,প্রতিনিধি।
কক্সবাজার উপকূলের কুতুবদিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নৌবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে ১১টি ফিশিং বোট আটক করা হয়েছে। এ সময় ৭৬০ মণ মাছ ও বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।
 
শুক্রবার (অক্টোবর ১০, ২০২৫) রাত ৮ টার দিকে উপজেলার আকবর ডেইল ইউনিয়নের পূর্ব তাবালের চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আরমান হোসেন এর নেতৃত্বে পতেঙ্গা নৌ ঘাঁতিতে টহলরত জাহাজ বানৌজা মহিবুল্লাহ মা ইলিশ রক্ষার অভিযানে অংশ নেয়।
 
পরে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াই প্রু মারমা এর নেতৃত্বে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সাকিব, ও আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার কামাল।
 
মোবাইল কোর্টে ১১টি বোটের মালিকদের ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছ ১৪ লাখ ৯০ হাজার টাকা মূল্যে নিলামে বিক্রি করা হয়। এছাড়াও উদ্ধারকৃত বেহুন্দি ও অন্যান্য অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর