রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

রোববার জেলা প্রশাসকদের স্মারকলিপি দেবে ইসলামী আন্দোলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৪১ সময় দেখুন
রোববার জেলা প্রশাসকদের স্মারকলিপি দেবে ইসলামী আন্দোলন


ঢাকা: পিআরসহ পাঁচ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে রোববার (১২ অক্টোরব) সারাদেশের সব জেলা থেকে একযোগে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত করা, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ব্যবস্থা করা, গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন তাদের নিষিদ্ধতার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলামী পার্টি সম্মিলিতভাবে যুগপৎ আন্দোলন করে যাচ্ছে।

আন্দোলনের দ্বিতীয় দফায় গত ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত গণসংযোগ করা হয়, শুক্রবার ঢাকাসহ সকল জেলা শহরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আগামীকাল রোববার দেশের সকল জেলা থেকে একযোগে প্রধান উপদেষ্টা বরারব স্মারকলিপি পেশ করা হবে।

স্মারকলিপিতে জুলাই অভ্যুত্থানের প্রেষণা, বিগত সংস্কার কার্যক্রম, জনমনের প্রত্যাশা ও পাঁচ দফা আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে দাবিগুলোর প্রতি সংবেদনশীল হতে সরকারকে আহ্বান জানানো হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর