মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

কর্ণফুলীতে চেক প্রতারণার মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩০৬ সময় দেখুন
কর্ণফুলীতে চেক প্রতারণার মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলীতে চেক প্রতারণার মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ইমরান হোসেন বাবলু (২৯) কে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। গত রাত সাড়ে ১১টার দিকে নগরীর ২ নম্বর গেইটের একটি রেস্টুরেন্ট থেকে কর্ণফুলী থানার একটি সিভিল টিম তাকে গ্রেপ্তার করেন। কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন।

ওসি জানান, দুইদিন আগেও তার বিরুদ্ধে রুজুকৃত একটি মামলার বাদীকে হত‍্যার হুমকি দেওয়ায় কর্ণফুলী থানায় জিডি রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইমরান হোসেন বাবলু চরলক্ষ্যা ইউপির ৬ নম্বর ওয়ার্ড গোয়ালপাড়া এলাকার আবদুল মোনাফ বাড়ির রেজাউল করিমের ছেলে।

ওসি শরীফ জানায়, একটি চেক প্রতারণা মামলায় সে সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে হত‍্যাসহ আরো বেশ কয়েকটি মামলা ও জিডি রেকর্ড রয়েছে থানায়।’ হত‍্যা মামলায় সে চার্জশিটভুক্ত প্রধান আসামি বলেও পুলিশ জানিয়েছে। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর দু্লাই নম্বর গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগেও গত বছরের ২২ অক্টোবর বাবলুর একটি প্রাইভেট কার গাড়ি ভাঙচুর করার অভিযোগে থানায় মামলা করতে এসে উল্টো নিজেই আটক হয়েছেন কর্ণফুলী থানায়। সে একই এলাকার জাফর আহমদ (৫২) হত্যা মামলার প্রধান আসামি। তবে ওই মামলায় সে জামিন থাকলেও তখন আরেক সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি বলে জানা যায়। এ ঘটনায় আটক অপর দুই যুবক মো. দেলোওয়ার ও ইকবালও আটক হয়েছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর