মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

কাউখালীতে ইফা’র জনসচেতনতামূলক টাইফয়েড টিকাদান বিষয়ে কমিউনিটি সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ সময় দেখুন
কাউখালীতে ইফা’র জনসচেতনতামূলক টাইফয়েড টিকাদান বিষয়ে কমিউনিটি সভা

আহমদ বিলাল খান:
রাঙ্গামাটি পার্বত্য জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে জনসচেতনতামূলক টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে কাউখালীতে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোরব) সকাল সাড়ে ১১টায় কাউখালি উপজেলা মডেল মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এ কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা ফিল্ড সুপারভাইজার জনাব মোঃ জয়নুল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ পেয়ার আহমদ, সঞ্চালনায় হাফেজ মাওঃ মোঃ নুরুল হক, খতিব, কাউখালি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের এ রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। এর জন্য জনসচেতনতা বাড়াতে আলেম ওলামাদের বিশেষ ভূমিকা রয়েছে। আলেম-ওলামা ও শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় সচেতনতা ছড়িয়ে পড়বে শিশু কিশোরদের মধ্যে, আর এতে টাইফয়েড সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

তিনি আরো বলেন, আপনাদের শিশু-কিশোরদের বয়স অনুযায়ী সরকারি টাইফয়েড টিকা দিন। রেজিস্ট্রেশন করে শিশুকে টিকা কেন্দ্রে নিয়ে যান এবং সরকারি সেবা গ্রহণ করুন। এই টিকায় কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। নিয়মিত টিকা গ্রহণের মাধ্যমে আপনার শিশুকে নিরাপদ রাখুন।

অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মডেল কেয়ারটেকার মোঃ জহিরুল ইসলাম, সাধারণ কেয়ারটেকার মোঃ জসিম উদ্দিন, সাধারণ কেয়ারটেকার মোহাম্মদ মুছা, সাধারণ কেয়ারটেকার মোঃ আবুল বাশারসহ কাউখালি উপজেলার ইফা’র সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর