মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি-র কনভোকেশনে ইপসা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান এর পিএইচডি ডিগ্রি অর্জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৭৫ সময় দেখুন
টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি-র কনভোকেশনে ইপসা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান এর পিএইচডি ডিগ্রি অর্জন

সম্প্রতি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি-র মূল ক্যাম্পাসে পিএইচডি ডিগ্রি প্রদানের বিশেষ কনভোকেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইপসা (Young Power in Social Action – YPSA)-র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান-কে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।

এই বিশেষ কনভোকেশনে উপস্থিত ছিলেন প্রফেসর ড. গৌতম সেনগুপ্ত, রেক্টর, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, প্রফেসর ড. তৃপ্তি চক্রবর্তী, ডীন, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, প্রফেসর ড. ভাস্বতী মিত্র, কন্ট্রোলার অফ এক্সামিনেশনস এবং প্রফেসর ড. অনুপ ঘোষ, হেড অব ডিপার্টমেন্ট, স্কুল অফ ম্যানেজমেন্ট, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি।

ড. মোঃ আরিফুর রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশের সামাজিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যুব ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন খাতে অবদান রেখে চলেছেন। তাঁর এই একাডেমিক অর্জন সামাজিক পরিবর্তন ও উন্নয়নমূলক কর্মযজ্ঞে নতুন অনুপ্রেরণা যোগ করবে বলে উপস্থিত সকলেই অভিমত ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর