মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

কর্ণফুলীর ব্রীজঘাটে ট্রাফিক পুলিশ মোতায়েনে জামায়াতের মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৯৮ সময় দেখুন
কর্ণফুলীর ব্রীজঘাটে ট্রাফিক পুলিশ মোতায়েনে জামায়াতের মানববন্ধন

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ব্রীজঘাট কাঁচাবাজার মোড় ও ইছানগর বিএফডিসি সংযোগ সড়কে অটোরিকশা, সিএনজি, চার চাকারও অধিক গাড়ি চলাচলে স্থানীয় লোকজনের নিরাপত্তা বিধান ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবিতে কর্ণফুলী উপজেলা জামায়াতের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে চরপাথরঘাটা ব্রীজঘাট-ইছানগর বিএফডিসি সংযোগ সড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন ও এলাকার সর্বস্তরের ব্যক্তিদের উপস্থিতে উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

চরপাথরঘাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ মুছা মেম্বারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ফরিদ আহমেদ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আমীর মাষ্টার মনির আবছার চৌধুরী।

এসময় বক্তারা বলেন, কর্ণফুলী উপজেলার ব্রীজঘাট একটি গুরুত্বপূর্ণ বাজার। এ বাজারে সাথে কর্ণফুলীর বিভিন্ন সড়কের( মইজ্জারটেক ও বিএফডিসি) সংযোগ রয়েছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করে। ব্রীজঘাট একটি কাঁচাবাজার এলাকা। এলাকার সকলে এ বাজার থেকে বাজার করে থাকে। এছাড়াও কর্ণফুলী নদী পারাপারে এ সড়কেই একমাত্র রাস্তা। বক্তারা আরো বলেন, এ সড়ক দিয়ে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত রয়েছে। এছাড়া বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ( ডায়মন্ড সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, এস. আলম সুগার, মেরিন ফিসারী, সী রিসোর্স লিমিটেড ও ডিপ সী লিমিটেড) কর্মকর্তা-কর্মচারীরা যাতায়াত করে। এ শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানগুলোতে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার লোকজনের। এলাকাবাসীর দাবি এ বাজারে যানজট নিরসনে একজন ট্রাফিক পুলিশ মোতায়েনের জন্য চট্টগ্রাম ট্রাফিক ডিসি মহোদয়ের নিকট আজকের এ মানববন্ধনের মাধ্যমে জোরালো আবেদন জানাচ্ছি।

এতে আরোও উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মোহাম্মদ ইলিয়াস মেম্বার, ওলামা বিভাগের সভাপতি ডা. মুমিনুল হক, ইউনিয়ন সহ-সভাপতি এম. এ সালাম, দুরন্ত দুর্বারের সভাপতি রমজান আলী রমু, জাগরণী সংঘের সাবেক সভাপতি দেলোয়ার হোসাইন, প্রত্যাশা ক্লাবের সম্পাদক মাহবুব আলম, জামায়াতের ওয়ার্ল্ড সভাপতি দিদারুল ইসলাম, মোহাম্মদ ফরিদ, নাছির আহমদ সওদাগর, দিদার, শেখ আহমদ, মোহাম্মদ শাহাজাহান ও এলাকার বিভিন্ন সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর