সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Slow Laptop-Desktop: ল্যাপটপ-ডেস্কটপ খুব স্লো হয়ে যাচ্ছে? এই পদ্ধতিতে ঠিক করতে পারেন আপনি নিজেই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৩ সময় দেখুন
Slow Laptop-Desktop: ল্যাপটপ-ডেস্কটপ খুব স্লো হয়ে যাচ্ছে? এই পদ্ধতিতে ঠিক করতে পারেন আপনি নিজেই


#কলকাতা: উইন্ডোজ ল্যাপটপ বা ডেস্কটপ স্লো হয়ে যাওয়া, সাধারণ স্পিডের থেকে অনেকটা কম হয়ে যাওয়ার সমস্যা অনেকেরই হয়। বিশেষজ্ঞরা বলছেন, এর কারণ হতে পারে ম্যালওয়্যার ইনফেকশন। এই সমস্যা দূর হতে পারে ফ্যাক্টরি রিসেট করে। অনেকেই এই অপশনটি বেছে নিয়ে উপকার পেয়েছেন। এই ফ্যাক্টরি রিসেট কী ভাবে করা যাবে, তা নির্ভর করছে উইন্ডোজের ভার্সনের উপরে। Windows 10, 8 বা 7 -এ এই রিসেট অপশন পাওয়া যাবে।

তবে, রিসেট করার আগে ডেটা ব্যাকআপ নিয়ে রাখার কথা বলছেন বিশেষজ্ঞরা, তা না হলে তা হারিয়ে যেতে পারে।

Windows 10 ফ্যাক্টরি রিসেট (ডিফল্ট মেথড)

অনেক কাল আগে এই ফ্যাক্টরি রিসেট ব্যাপারটি খুবই কঠিন একটা বিষয় ছিল। কিন্তু Windows 8 ও 10 আসায় তা অনেক সোজা হয়েছে, কারণ এতে বেশ কয়েকটি অপশন দেওয়া হয়েছে। এই অপশনটি ব্যবহার করার জন্য প্রথমে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যেতে হবে সেটিংসে। সেখান থেকে আপডেট অ্যান্ড সিকিওরিটি ও রিকভারি অপশনটি বেছে নিতে হবে। এবার PC রিসেট করার অপশন স্ক্রিনের উপরে ভেসে উঠবে। সেখানে ক্লিক করলেই রিসেটের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

Windows 10 ফ্যাক্টরি রিসেট (ফ্রেশ স্টার্ট, পুরনো ভার্সন)

Microsoft একটি অন্য পদ্ধতিতে এই ফ্যাক্টরি রিসেটের অপশন দিচ্ছে। এটি একটি পুরনো ভার্সন, যাকে ফ্রেশ স্টার্ট বলা হচ্ছে। এই ফ্রেশ স্টার্ট করার জন্য প্রথমে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যেতে হবে সেটিংসে। সেখান থেকে আপডেট অ্যান্ড সিকিওরিটি ও রিকভারি অপশনটি বেছে নিতে হবে। এবার Learn how to start fresh with a clean installation of Windows লিঙ্কে ক্লিক করতে হবে। একটি Windows Security app খুলবে। যেখানে ফ্রেশ স্টার্ট অপশন পাওয়া যাবে। সেখানে গেট স্টার্টেড করলেই কাজ হবে।

উইন্ডোজ ইনস্টলেশন মিডিয়ার মাধ্যমে রিইনস্টল করা

যদি কেউ Windows 10 বা 8 ব্যবহার করেন এবং সেটিংসে না গিয়ে ফ্যাক্টরি রিসেট করতে চান তা হলে এই installation media- দিয়ে তা করা সম্ভব। এটি এক্ষেত্রে ল্যাপটপ বা ডেস্কটপে ফ্রেশ একটি উইন্ডোজের কপি ইনস্টল করে দেবে।

অত্যাধুনিক পদ্ধতিতে বুট করা

বুট থেকেও এই ফ্যাক্টরি রিসেট করা যেতে পারে। এর জন্য Advanced Startup মেনু রয়েছে। এটির জন্য ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যেতে হবে সেটিংসে। সেখান থেকে আপডেট অ্যান্ড সিকিওরিটি ও রিকভারি অপশনটি বেছে নিতে হবে। মিলবে Advanced startup section। সেখানে গিয়ে ক্লিক করতে হবে রিস্টার্ট-এ।

এই ফ্যাক্টরি রিসেট করলে ল্যাপটপ স্লো হয়ে যাওয়া বা বার বার হ্যাং হয়ে যাওয়ার সমস্যা মিটবে। কাজ করতেও কোনও সমস্যা হবে না।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর