মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

কর্ণফুলীতে চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২০৫ সময় দেখুন
কর্ণফুলীতে চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উন্নয়ন ও ক্রীড়ামূলক সংগঠন ‘চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাব’ এর ২০২৫-২০২৭ সালের নতুন কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২১অক্টোবর) চরপাথরঘাটা হাজী মদন নবী মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাধরাণ সভায় আরিয়ান দিদারকে সভাপতি ও সাইদুল ইসলাম সজিবকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

ক্লাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ সেলিম খাঁন, সংগঠনের গঠনতন্ত্রের ধারা ২৪ অনুযায়ী সম্ভাব্য প্রার্থীর হ্যা ও না ভোটের আয়োজন করলে সাধারণ সদস্য সকলের সম্মতিক্রমে ২০২৫-২০২৭ সালের জন্য ২১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উক্ত ২১সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের সদস্যরা হলেন-

সভাপতি-আরিয়ান দিদার, সহ সভাপতি-রাসেল আহমদ রাইন, সহ সভাপতি-জে এস সামুন, সহ সভাপতি-সাজ্জাদ হোসেন শাকিল, সাধারণ সম্পাদক-সাইদুল ইসলাম সজিব, সহ সাধারণ সম্পাদক-কায়ছার আহমেদ, কোষাধ্যক্ষ-আব্দুল হান্নান মুহিন, সাংগঠনিক সম্পাদক-সিদরাতুল মুনতাহা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক-মাহিব উন নবী অভি, প্রচার ও প্রকাশনা সম্পাদক-আরমান ফাহিম, শিক্ষা ও পাঠাগার সম্পাদক- রিফাত হোসেন, ক্রিড়া সম্পাদক- সাকিবুল ইসলাম মুন্না, সাংস্কৃতিক সম্পাদক -মুহাম্মদ সাগর, দপ্তর সম্পাদক- মিরাজুল ইসলাম মিরাজ, নির্বাহী সদস্য-ওয়াহিদুল ইসলাম, নির্বাহী সদস্য-মিনহাজ উদ্দীন অভি, মুহাম্মদ জেসিফ, নির্বাহী সদস্য- ইরফান সাদিক, নির্বাহী সদস্য- জুবায়ের আহমদ তিহান, নির্বাহী সদস্য-মুহাম্মদ ইমন, নির্বাহী সদস্য- মুহাম্মদ শাহীন, নির্বাহী সদস্য- মুহাম্মদ ফোরকান।

দোস্ত মোহাম্মদ’র সভাপতিত্বে ও আরাফাত হোসেনে’র সঞ্চলনায় নতুন কার্যকরী পরিষদ গঠনকল্পে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সেলিম খান, খুরশিদ আলম, জাহাঙ্গীর আলম, সাইফ উদ্দিন সাইফ, মুহাম্মদ ইয়াছিন, উপদেষ্টা আলী জিন্নাহ, শাহাজান রাজু, আব্বাস উদ্দিন খান, আব্দুল লতিফ, কামাল পাশা, মহিউদ্দিন বাদশা, সাইফুল ইসলাম ও প্রমুখ।

এসময় বক্তরা বলেন, নতুন নতুন সৃজনশীল সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলে বেশী মানুষের সেবার করার সুযোগ পাবে। বক্তারা আরো বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে এ সংগঠনটি এলাকার বিভিন্ন আর্থ-সামাজিক, উন্নয়নমূলক, স্বেচ্ছাসেবী ও ক্রীড়ামূলক কর্মকান্ডের বিশেষ অবদান রেখেছে। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য নতুন কার্যকরী পরিষদকে অনুরোধ জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর