শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘বিএনপি লাশ নিয়ে মিথ্যাচারের রাজনীতি করছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৪ সময় দেখুন
‘বিএনপি লাশ নিয়ে মিথ্যাচারের রাজনীতি করছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি জিয়াউর রহমানের লাশ নিয়ে মিথ্যাচারের রাজনীতি করছে। তিনি বলেন, ব্যক্তি জিয়ার সঙ্গে কোনো বিরোধ নেই। তবে ইতিহাসের বিকৃতি চাই না। চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ নেই, অথচ সেখানে শ্রদ্ধা জানাবেন। ইতিহাসের এমন বিকৃতি হতে দেওয়া যায় না।

বুধবার (১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে মহান মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডোদের বীরত্বগাঁথা ‘অপারেশন জ্যাকপট’ গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় জিয়াউর রহমানের লাশ কবরে থাকলে ডিএনএ টেস্ট করে প্রমাণ করতে বিএনপির প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘জিয়াউর রহমান সাধারণ কোনো নাগরিক ছিলেন না। তিনি যেভাবেই হোক রাষ্ট্রপতি হয়েছিলেন। কাজেই তার সে সময়ের কোনো ছবি থাকবে না- এটা হতে পারে না।’

সংসদ ভবনের আশপাশ থেকে জিয়ার তথাকথিত মাজারসহ মূল নকশা বহির্ভূত সব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আ ক ম মোজাম্মেল হক সংসদে অনেক বার বক্তব্য দিয়েছেন। তিনি সংসদ ভবন এলাকা থেকে এসব নকশা বহির্ভূত স্থাপনা সরিয়ে দ্রুত সময়ের মধ্যে সংসদ ভবনকে মূল নকশায় ফিরিয়ে আনার আহ্বান জানান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের প্রশ্ন তোলা নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এ প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না।’ এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য নজরুল ইসলাম খান (যিনি ’৭১ সালে ১৯ মার্চে গাজীপুরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ কমিটির কোষাধ্যক্ষ ছিলেন আর মুক্তিযুদ্ধ মন্ত্রী ছিলেন আহ্বায়ক) এবং গাজীপুরের বিএনপি নেতাদের কাছ থেকেই জেনে নিতে মির্জা ফখরুলকে পরামর্শ দেন মোজাম্মেল হক। পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম এবং তার পরিবারের মুক্তিযুদ্ধের সময় কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখতেও মন্ত্রী সাংবাদিকদের পরামর্শ দেন।

তিনি জানান, মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করার উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ইতোমধ্যে বিস্তারিত প্রকল্প প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “নৌযুদ্ধের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অপারেশন ছিল ১৯৭১ সালের ‘অপারেশন জ্যাকপট’। এতে আকাশবাণীর গানের সংকেতের মাধ্যমে বিভিন্ন বন্দরে একযোগে অভিযান চালিয়ে পাকিস্তানি বাহিনীর ২৬টি জলযান মাইনের আঘাতে ডুবিয়ে দেয় বাংলার নৌ-কমান্ডোরা। এর গৌরবোজ্জ্বল ইতিহাস বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্যই চলচ্চিত্রটি নির্মাণ করা হবে।’

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, অপারেশন জ্যাকপট গ্রন্থের লেখক মো. শাহজাহান কবির বীরপ্রতীকসহ নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর