রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

রামেক করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে দ্বিগুণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯১ সময় দেখুন
রামেক করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে দ্বিগুণ


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে দ্বিগুণ মৃত্যু বেড়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৫ জনের। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন মৃতদের ৪ জন করোনা পজিটিভ, করোনা নেগেটিভ হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় ২ জন এবং করোনার উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। তিনি জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নাটোরের ২ জন ও নওগাঁর ১ জন। এদের ৪ জন পুরুষ ও ৬ জন নারী।

রামেক হাসপাতালের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৯ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ জন। বুধবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৪৫ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।

শামীম ইয়াজদানী জানান, বুধবার সকালে রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ১৪৫ রোগীর মধ্যে ৭৪ জনের করোনা পজিটিভ রয়েছে। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৫ জন; তাদের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হবে। এছাড়াও করোনা নেগেটিভ হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৬ জন।

 

 

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর