রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

ময়মনসিংহে ৪ মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৪ সময় দেখুন
ময়মনসিংহে ৪ মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: ময়মনসিংহে ক্রমেই কমে আসছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

তবে করোনায় কেউ মারা যাননি। গত চার মাসে এটিই ময়মনসিংহ মেডিকেলে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনই পুরুষ। মৃতদের মধ্যে নেত্রকোনা জেলার বাসিন্দা দুজন এবং শেরপুরের একজন রয়েছেন।

গত আগস্ট মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৪১৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১০৬৮ নমুনা পরীক্ষায় ১১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ২১২ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ২৪৮ জন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর