শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

ফেঞ্জুগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৬ সময় দেখুন
ফেঞ্জুগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বহিষ্কার


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঢাকা: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েছকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সিলেট-৩ আসনে উপ-নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মো. মজির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর আসনে উপ-নির্বাচন শনিবার (৪ সেপ্টেম্বর)। নির্বাচনের আগের দিন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর অনুসারী আব্দুল আউয়াল কয়েছকে দল থেকে বহিষ্কার করা হয়।

এপিপি সুয়েবকে অব্যাহতি: সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সুয়েব আহমদকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে শুক্রবার (৩ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে তাকে এ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেট-৩ আসনের নির্বাচন নিয়ে নানা ধরনের পোস্ট করছিলেন অ্যাডভোকেট সুয়েব।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর