শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

স্কয়ার হাসপাতালে তোফায়েল আহমেদ, অবস্থা স্থিতিশীল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৬ সময় দেখুন
স্কয়ার হাসপাতালে তোফায়েল আহমেদ, অবস্থা স্থিতিশীল


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: স্ট্রোক করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ। অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

হঠাৎ অসুস্থ বোধ করায় বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে স্কয়ার হাসপাতালে নেওয়া হয় তোফায়েল আহমেদকে। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হতে পারে বলে জানা গেছে।

তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা জানিয়ে স্কয়ার হাসপাতালের পরিচালক ওয়াহিদ্দুদিন আহমেদ সারাবাংলাকে বলেন, উনার স্ট্রোক হয়েছে। তবে এখন অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন।

দেশের বাইরে নেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চিন্তাভাবনা চলছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। দেশের বাইরে নেওয়ার বিষয়ে আসলে আমাদের সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। এটি তার পরিবারের সিদ্ধান্ত।

এর আগে তোফায়েল আহমেদের হৃদযন্ত্রে ব্লক ধরা পড়েছিল। ওই সময় ভারতের দিল্লির একটি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছিল। তার পরিবারের পক্ষ থেকে এবারেও ওই হাসপাতালে নেওয়ার চেষ্টা চলছে। অন্য কোনো জটিলতা না দেখা দিলে আজই (শুক্রবার) এয়ার এম্বুলেন্সে করে ভারতে নেওয়া হবে তোফায়েল আহমেদকে।

সারাবাংলা/এনআর/এসবি/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর