শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

কুমিল্লা-৭ আসনে প্রাণ গোপালসহ ৩ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫১ সময় দেখুন
কুমিল্লা-৭ আসনে প্রাণ গোপালসহ ৩ জনের মনোনয়ন ফরম সংগ্রহ


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্তসহ তিন জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

অন্য প্রার্থীরা হলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. জাকির হোসেন, চান্দিনা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. শাহজালাল মিঞা।

এছাড়া স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনে ৭ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ফরম বিতরণ ও জমা দানের প্রথম দিনে মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ ও জমা দেন।

বাংলাদেশ আওয়ামী লীগ ‘বাংলাদেশ নির্বাচন কমিশন’ ঘোষিত বিভিন্ন শূন্যপদের নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের বিতরণ শুরু হয় আজ থেকে। ৪ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর ২০২১ (সকাল ১১টা থেকে বিকাল ৫টা) পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করা যাবে। দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদের কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচন, রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ, নরসিংদী সদর উপজেলা, নেত্রকোনা জেলার খালিয়াজুরি, চাঁদপুর জেলার শাহরাস্তি, যশোর সদর উপজেলা, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, বাগেরহাট জেলার কচুয়া, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

সারাবাংলা/এনআর/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর