মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

জামালপুরে শুরু হলো নাইট ক্রিকেট টুর্নামেন্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩৪৫ সময় দেখুন
জামালপুরে শুরু হলো নাইট ক্রিকেট টুর্নামেন্ট

জামালপুর :

জামালপুর শহরের বাগেরহাটা পৌর ঈদগাহ মাঠে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে নাইট ক্রিকেট টুর্নামেন্ট।

স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজন করা এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। শুক্রবার (২১ নভেম্বর ) রাতে উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে খেলার পর্দা উঠে।

আয়োজক কমিটির সদস্যরা জানান, প্রতিটি দলের জন্য অংশগ্রহণ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ ৮ ওভারে অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী প্রতিটি দলে খেলবেন ৯ জন করে খেলোয়াড় এবং কোনো খেলোয়াড় অন্য দলে অংশ নিতে পারবেন না। এছাড়া নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে হাত ঘুরিয়ে বোলিং করার নিয়মও বাধ্যতামূলক করা হয়েছে।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে একটি রেফ্রিজারেটর (ফ্রিজ) এবং রানার্সআপ দলের জন্য রাখা হয়েছে আধুনিক এলইডি মনিটর।

স্থানীয় তরুণদের মধ্যে উত্তেজনা ছড়ানো এই নাইট টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে জমেছে দর্শকদের ভিড়। আয়োজকেরা আশা করছেন। এ আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি উদ্বুদ্ধ করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর