বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

পুলিশের গ্রেফতারী অভিযান’টের পেয়ে পালিয়েও অতঃপর গ্রেফতার!শেষ রক্ষা পেল’না আওয়ামী লীগ নেত্রী!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৪ সময় দেখুন
পুলিশের গ্রেফতারী অভিযান’টের পেয়ে পালিয়েও অতঃপর গ্রেফতার!শেষ রক্ষা পেল’না আওয়ামী লীগ নেত্রী!

মোঃ সুমন ভূঁইয়া,বরিশাল জেলা প্রতিনিধি-
পুলিশের কাছ থেকে কৌশলে পালিয়ে যাওয়া বরিশালের বাকেরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এক বছরের সাজাপ্রাপ্ত আসামি শাহনাজ পারভীন রানীকে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

এর আগে ওইদিন (১ ডিসেম্বর) দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে নিকটাত্মীয়দের ধস্তধস্তির সময় কৌশলে বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের রুনসী গ্রামের নিজ বাড়ি থেকে তিনি পালিয়ে যান। শাহনাজ পারভীন রানী ওই গ্রামের হালিম খানের স্ত্রী।

বাকেরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে পটুয়াখালী জেলায় একটি চেক প্রত্যাখ্যানের মামলায় যুগ্ম-দায়রা তৃতীয় জজ আদালতের বিচারক চলতি বছরের ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেত্রী শাহনাজ পারভীন রানীকে এক বছরের সাজা প্রদান করেন। একইসাথে চেকের সমপরিমাণ ১১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধের আদেশ দেয়া হয়। এ রায়ের পর থেকে তিনি (শাহনাজ পারভীন রানী) আত্মগোপনে ছিলেন।

সোমবার দুপুরে বাকেরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে আসামি রানী তার নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বসতবাড়িতে অভিযান চালায়। এসময় রানীর পরিবারের সদস্য ও স্থানীয়দের সাথে পুলিশের ধস্তাধস্তির একপর্যায়ে কৌশলে শাহনাজ পারভীন রানী পালিয়ে যায়।

এ ব্যাপারে বাকেরগঞ্জে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আসামি শাহনাজ পারভীন রানী পলাতক ছিলেন। সোমবার দুপুরে আসামি তার বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য ওই বাড়িতে গেলে তিনি (রানী) পালিয়ে যায়।

ওসি আরও জানান, পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামি শাহনাজ পারভীন রানীকে সোমবার দিবাগত রাত দুইটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর