সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Twitter-এ নতুন এল ফিচার, কাজে লাগতে পারে আপনারও, দেখে নিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩০ সময় দেখুন
Twitter-এ নতুন এল ফিচার, কাজে লাগতে পারে আপনারও, দেখে নিন


#নয়াদিল্লি: নতুন একটি ফিচার আনতে চলেছে Twitter। এতদিন পর্যন্ত কোনও ফলোয়ারকে রিমুভ করার কোনও অপশন ছিল না। অর্থাৎ কোনও ফলোয়ারকে রিমুভ করতে গেলে তাকে সরাসরি ব্লক করা ছাড়া আর কোনও উপায় ছিল না। কিন্তু নতুন প্রযুক্তিতে কোনও ইউজারকে সরাসরি রিমুভ করতে পারবেন এবার থেকে Twitter-ব্য়বহারকারীরা ।

এই নতুন ফিচারটি বর্তমানে ডেস্কটপের জন্য় টেস্ট করা হচ্ছে। অ্য়াপের ক্ষেত্রে কবে থেকে তা শুরু হবে তা এখনও পরিষ্কার করে সংস্থার তরফে জানা যায়নি।

কী ভাবে কোনও ফলোয়ারকে রিমুভ করতে হবে?

খুব সহজেই একজন ফলোয়ারকে রিমুভ করতে পারবেন ব্য়বহারকারীরা। প্রথমে ফলোয়ার লিস্টে যেতে হবে। তারপর যে ফলোয়ারকে রিমুভ করতে চাইছেন সেই ফলোয়ারের নামের ডান দিকের কর্নারে থাকা থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে রিমুভ অপশন পাওয়া যাবে।

এর পাশাপাশি আরও একটি নতুন ফিচার আনছে সংস্থাটি। যেখানে এডজ টু এডজ ফোটো ও ভিডিও দেখার সুবিধা পাবেন ব্য়বহারকারীরা।

ফলোয়ার রিমুভ অপশনটি ইতিমধ্য়ে Instagram-এ রয়েছে। বেশ কিছু সময় আগেই এই ফিচারটি চালু করেছে Instagram। এবার সেই ফিচারটি পাওয়া যাবে Twitter-এ। এর সঙ্গে টাইমলাইন ডিজাইনেও বেশ কিছু পরিবর্তন আনছে Twitter। Apple -এর ডিভাইসের উপর নতুন টাইমলাইন ডিজাইনের কাজ চলছে। একই সঙ্গে এডজ টু এডজ ভিডিও ও ফটো দেখতে পাবেন ব্য়বহারকারীরা। এতদিন পর্যন্ত কোনও ভিডিও বা ছবি দেখার ক্ষেত্রে একটি বক্সের মধ্য়ে সেগুলি প্লে হতো। কিন্তু নতুন প্রযুক্তির ফলে পুরো স্ক্রিনজুড়ে তা দেখা যাবে।

আরও পড়ুন- Google Play Store থেকে নিষিদ্ধ এই ৮টি অ্য়াপ, আপনি ব্য়বহার করতেন না তো?

এর কয়েকদিন আগে অটোব্লক ফিচার নিয়ে আসে Twitter। অর্থাৎ কোনও বার্তার মধ্য়ে যদি কোনও অশ্লীলতা থাকে তাহলে তা নিজে থেকে ব্লক করে দেবে Twitter। সংস্থার তরফে কয়েকদিন আগেই এবিষয়ে জানানো হয়েছে। বলা হয়েছে, বিভিন্ন প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই আপডেটটি আনা হবে। কারণ যাতে করে কোনও অশ্লীল মেসেজ না পোস্ট হয় এবং কেউ যাতে না ব্য়ক্তিগতভাবে আঘাত পায় তার জন্য় এই প্রযুক্তি চালু করা হবে। এর জন্য় সংশ্লিষ্ট ভাষার একাধিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে বলেও টুইটারের তরফে জানানো হয়েছে।

যারা Twitter এ ক্য়াম্পেইন করে তাঁরা এবিষয়ে সংস্থার কাছে অভিযোগ জানিয়েছিল। আর সেকারণেই এই পদক্ষেপ বলে জানা গেছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর