শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

মানবসেবায় শেখ হাসিনা বিশ্ব দরবারে প্রশংসিত: বস্ত্র ও পাটমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২২ সময় দেখুন
মানবসেবায় শেখ হাসিনা বিশ্ব দরবারে প্রশংসিত: বস্ত্র ও পাটমন্ত্রী


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, তা অতীতের কোনো সরকারের আমলে হয়নি। মানবসেবায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে প্রশংসিত হচ্ছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় জনপ্রতিনিধিদের মা‌ঝে বৃ‌ক্ষের চারা এবং চাষিদের মাঝে বিনামূল্যে পাটবীজ, সার ও নগদ সহায়তা প্রদান অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা থেকেই প্রধানমন্ত্রী মানুষের কল্যাণে এ সব কাজ করে যাচ্ছেন।’

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হচ্ছে উল্লেখ করে মন্ত্রী ব‌লেন, ‘বাংলাদেশের কোনো মানুষ এখন আর না খেয়ে থাকেন না। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আওয়ামী লীগ সরকার যে প‌রিমাণ ভাতা দি‌চ্ছে, অতীতে কোনো সরকার এত ভাতা দেয়নি।’

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহানের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভূঁইয়াসহ অনেকে।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর