শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

দুয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৬০ সময় দেখুন
দুয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: মির্জা ফখরুল


সিলেট: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান। আমাদের চেয়ারপারসনের মৃত্যুতে পদটি শূন্য রয়েছে। তার শূন্যতা পূরণে তারেক রহমানকে এ পদে বসানো হবে।

রোববার (৪ জানুয়ারি) সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের নির্বাচন জাতির কাছে গুরুত্বপূর্ণ, নির্বাচন নিয়ে নাগরিকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।গণমাধ্যম ও টকশো যারা করেন, তারা নানা সময়ে আশঙ্কার কথা বলেন। তবে নির্বাচন নিয়ে বিএনপির কোনো আশঙ্কা নেই।

তিনি বলেন, নির্বাচনের পরিস্থিতি আশাব্যঞ্জক, আগে যারা নির্বাচন বিরোধী ছিল তারা অংশ নিচ্ছে। নির্বাচনের বাধা দূর হচ্ছে।

সকলের সহযোগিতার নির্বাচন কমিশন ভালো নির্বাচন করবে। এ সময় জাতির জীবনে ক্রান্তিকালের মতো। সাবধানে থাকতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে নির্বাচন ব্যাহত হয়।

এর আগে দুপুরে বিমানযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত সফরে সিলেট পৌঁছেন। বাদ আসর তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে নামাজ আদায় করেন এবং মাজার জিয়ারত করেন।

তিনি শাহজালাল মাজারে ফাতেহা পাঠ এবং বিএনপি’র প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। এরপর রাতেই তিনি ঢাকায় ফিরে যান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর