রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে: চসিক মেয়র কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ Shubman Gill meets football legend Ronaldinho at FIFA World Cup, photo goes viral | Cricket News মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ Legendary Tamil Director K Bhagyaraj Passes Away, Salman Khan To Leave Galaxy Apartments? | Bollywood News স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ

কেরানীগঞ্জে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা আহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২৮৫ সময় দেখুন
কেরানীগঞ্জে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা আহত


ঢাকা: জেলার কেরানীগঞ্জ উপজেলায় হাসান মোল্লা নামে এক বিএনপি নেতা দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢালিকান্দি এলাকায় তার নিজ বাড়ির পাশেই ঘটনাটি ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, তার ভাই রাতে জগন্নাথপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে নির্বাচনি কাজ শেষে একই এলাকায় ওয়াজ মাহফিলে যায়। সেখান থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছামাত্র দু’জন দুর্বৃত্ত একটি মোটরসাইকেল যোগে এসে তাকে গুলি করে দ্রুত গতিতে পালিয়ে যায়। গুলিটি তার পেটের ডান পাশে লাগে। এর পর তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কে বা কারা গুলি করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাত সাড়ে ১০টার দিকে হাসান মোল্লা নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। তার পেটের ডান পাশে গুলি লেগেছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom