শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে শ্রমিক দিবসে র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ‘Don’t count Vaibhav Sooryavanshi’s age’: Shikhar Dhawan’s bold India debut statement | Cricket News কালিয়াকৈরে মহাসড়কে মৃত্যুর ফাঁদ,ফায়ার সার্ভিসের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে ফুঁসছে ১০ হাজার শ্রমিক Shah Rukh Khan Unveils Saif Ali Khan’s Kartavya Poster; Sambhavna Seth And Avinash Dwivedi Announce Pregnancy | Bollywood News কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড হিদায়াতের নূরানি কাফেলা পতেঙ্গায় ৭০ লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ জব্দ শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

নওগাঁয় ৪ উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৭ সময় দেখুন
নওগাঁয় ৪ উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন


নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় চার উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলবার দুপূরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক হারুন-অর-রশিদের সভাপতিত্বে নির্বাচন কমিশন সচিবালয়ের আই ই ডি এ -২য় পর্যায়ের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মোঃ ফজলুল কাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে নওগাঁ’র পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, নওগাঁ’ জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বক্তব্য রাখেন।

জেলার নিয়ামতপুর, মান্দা, মহাদেবপুর ও রাণীনগর এই চার উপজেলার মোট ৭ লাখ ৯৫ হাজার ৪৭টি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের লক্ষমাত্রা নিয়ে এই কার্যক্রম শুরু হলো। স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মধ্যে নিয়ামতপুর উপজেলার ১ লাখ ৭৫ হাজার ১টি, মান্দা উপজেলার ২ লাখ ৭৪ হাজার ৫শ’ ৩টি, মহাদেবপুর উপজেলার ২ লাখ ১১ হাজার ৬শ’ ৭২টি এবং রানীনগর উপজেলার ১ লাখ ৩৩ হাজার ৮শ’ ৭১টি।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom